০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান হৃদয় ম্যাজিকে রংপুরের জয়, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি জয় দিয়ে শুরু বাংলার বাঘিনিদের বাছাইপর্বের লড়াই ‘যথেষ্ট সংস্কার হলেও পুলিশ সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি’: আসিফ নজরুল ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী আসন পেতে দিতে হবে ১ বিলিয়ন ডলার। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিলো জার্মানি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মা ও শিশুর পোড়া মরদেহ উদ্ধার ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

ঈদযাত্রায় নির্বিঘ্ন চলাচলে ছয় দিন ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রা, ট্রাকনিষেধাজ্ঞা, কাভার্ডভ্যান
  • আপডেট সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 73

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে কোরবানির গরুবাহী পরিবহন ও জরুরি পণ্য পরিবহনকারী যানবাহন।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।

[bsa_pro_ad_space id=2]

তিনি বলেন, ‘ঈদের তিন দিন আগে এবং পরে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলবে না। তবে গরুবাহী যানবাহন ছাড়াও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, পচনশীল দ্রব্য, সার, গার্মেন্টস পণ্য ও জ্বালানি পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না।’

ঈদকেন্দ্রিক জনদুর্ভোগ কমাতে পশুর হাটগুলো নির্দিষ্ট সীমানার মধ্যে বসানো হবে জানিয়ে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে হাট বসানো হবে এবং এসব হাট কঠোরভাবে মনিটরিং করা হবে।’

এছাড়া, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিরোধে বিশেষ মনিটরিং টিম মাঠে থাকবে বলেও জানান উপদেষ্টা ফাওজুল কবির খান। যাত্রীসেবা নিশ্চিতে মহাসড়কে বাড়ানো হবে পুলিশের নজরদারি। তিনি বলেন, ‘চাঁদাবাজি রোধে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে।’

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা। আশা করা হচ্ছে, এ উদ্যোগের ফলে দেশের সড়ক পথে যাত্রী চলাচল অনেকটাই স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

এদিকে, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলেও সময়মতো শিডিউল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে এবারকার ঈদযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পদক্ষেপগুলো বাস্তবায়নে কঠোর মনিটরিং চালানো হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

ঈদযাত্রায় নির্বিঘ্ন চলাচলে ছয় দিন ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

আপডেট সময় ০৬:৫৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫