ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০

খুলনায় রাতের নগরীতে সন্ত্রাসীদের হঠাৎ গুলি ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে জনসাধারণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 595

ছবি সংগৃহীত

খুলনার ব্যস্ত নগরজীবনে রাত নেমেছিল স্বাভাবিক ছন্দেই। ঈদ উপলক্ষে দোকানপাট খোলা, মানুষের কেনাকাটার ভিড়, আর মোড়ে মোড়ে পুলিশের টহল সবই চলছিল বরাবরের মতো। এমন সময় রাত পৌনে ১১টার দিকে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা।

নগরীর সাত রাস্তার মোড়ে হঠাৎ করেই ৮-১০টি মোটরসাইকেলে করে এসে হাজির হয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। মুহূর্তেই তারা বিএমএ ভবনের সামনে দাঁড়িয়ে ফাঁকা গুলি ছুড়ে পিটিআই মোড়ের দিকে দ্রুতগতিতে সরে যায়।

আরও পড়ুন  এনসিপির কর্মসূচিতে বিস্ফোরণ; পুলিশের তদন্ত কমিটি গঠন

ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় চারপাশে। সবার চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য যেন এক রুদ্ধশ্বাস থ্রিলারের মতো, যার প্রস্তুতি কেউই আঁচ করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি ছোড়ার পর সন্ত্রাসীরা তাদের ছোড়া কয়েকটি গুলির খোসা নিজেই সংগ্রহ করে নেয়, যেন কোনো প্রমাণ না থাকে। তবে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে উঠে আসে তিনটি গুলির খোসা।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হুমায়ুন কবির, খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসেন মাসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।

ওসি সানওয়ার হোসেন মাসুম বলেন, “ঈদকে সামনে রেখে পুলিশের টহল আগেই জোরদার করা হয়েছে। তারপরও এমন একটি ঘটনা দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

ঘটনার মোটিভ এখনও স্পষ্ট নয়। কারা এবং কেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালালো, তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সাধারণ মানুষের মুখে এখন শুধুই আতঙ্ক আর উদ্বেগ এত নিরাপত্তার মধ্যেও এমন দুঃসাহসী হামলা কীভাবে সম্ভব? তদন্তের মাধ্যমে এই ঘটনার রহস্য উদঘাটন হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

খুলনায় রাতের নগরীতে সন্ত্রাসীদের হঠাৎ গুলি ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে জনসাধারণ

আপডেট সময় ০১:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

খুলনার ব্যস্ত নগরজীবনে রাত নেমেছিল স্বাভাবিক ছন্দেই। ঈদ উপলক্ষে দোকানপাট খোলা, মানুষের কেনাকাটার ভিড়, আর মোড়ে মোড়ে পুলিশের টহল সবই চলছিল বরাবরের মতো। এমন সময় রাত পৌনে ১১টার দিকে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা।

নগরীর সাত রাস্তার মোড়ে হঠাৎ করেই ৮-১০টি মোটরসাইকেলে করে এসে হাজির হয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। মুহূর্তেই তারা বিএমএ ভবনের সামনে দাঁড়িয়ে ফাঁকা গুলি ছুড়ে পিটিআই মোড়ের দিকে দ্রুতগতিতে সরে যায়।

আরও পড়ুন  খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার