ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মালয়েশিয়ায় বিদেশি অপরাধীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি, কঠোর নজরদারির ঘোষণা পুলিশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 405

ছবি: গৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে ৯,৬৮৪ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ধর্ষণসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের পরিসংখ্যান বলছে, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক। বিশেষ করে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ৪,২২২ জন অবৈধ অভিবাসী (PATI) গ্রেপ্তার হয়েছে, যাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন  মাগুরার ধর্ষণকাণ্ডে "অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে’: শোক জানিয়ে তারেক রহমানের আহ্বান

এছাড়া, বৈধ ভিসা নিয়ে প্রবেশ করলেও অনুমোদিত সময়সীমা অতিক্রম করায় ৬,৫৫৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রতিবেদনে আরও উঠে এসেছে, ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ২,১৪১ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১,৪১৪ জন ফৌজদারি অপরাধ, ৩২৫ জন আর্থিক জালিয়াতি এবং ৪০২ জন মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত।

তান শ্রী রাজারুদ্দিন হুসেইন জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের শনাক্ত করা, তাদের অবস্থান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে, প্রযুক্তির উন্নত ব্যবহার, আন্তঃদেশীয় সহযোগিতা ও সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে এই সমস্যার সমাধানে কাজ করছে মালয়েশিয়ার পুলিশ (PDRM)।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে আশ্বাস দেন দেশটির পুলিশ প্রধান।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় বিদেশি অপরাধীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি, কঠোর নজরদারির ঘোষণা পুলিশের

আপডেট সময় ১২:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীসহ বিদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী রাজারুদ্দিন হুসেইন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত চার বছরে বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে ৯,৬৮৪ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ধর্ষণসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের পরিসংখ্যান বলছে, অপরাধে জড়িতদের মধ্যে সবচেয়ে বেশি আসামি ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক। বিশেষ করে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে ৪,২২২ জন অবৈধ অভিবাসী (PATI) গ্রেপ্তার হয়েছে, যাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী গ্রেপ্তার