ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ময়মনসিংহে র‍্যাবের অভিযান: আরসার চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল অর্থ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 565

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর চার সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের প্রায় ঘণ্টাখানেক আগে গোটা ভবনটি ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। এরপর সুনির্দিষ্ট ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুই শিশুকেও উদ্ধার করা হয়।

আরও পড়ুন  জমি বিরোধে ছাত্রকে হত্যা: ময়মনসিংহে ৭ আসামির সর্বোচ্চ সাজা

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যা কোনো বড় অপরাধচক্রের আর্থিক সংযোগের ইঙ্গিত বহন করতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উদ্ধার করা টাকার পরিমাণ ও অন্যান্য বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

অভিযানের পর র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা আরসার সক্রিয় সদস্য এবং তারা নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

এদিকে, এই গ্রেপ্তারের ঘটনায় নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে আশঙ্কা করছেন, ময়মনসিংহ শহরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের এমন তৎপরতা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য জানা যাবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে র‍্যাবের অভিযান: আরসার চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল অর্থ

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ময়মনসিংহ নগরীতে বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর চার সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নতুন বাজার এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের প্রায় ঘণ্টাখানেক আগে গোটা ভবনটি ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। এরপর সুনির্দিষ্ট ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুই শিশুকেও উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ইলিশ বিক্রির নাম করে অনলাইনে প্রতারণা, ৭০ সিমসহ গ্রেপ্তার ৮