ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 401

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও প্রেমে পড়েছেন! তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুঞ্জন চলছিল, এক রহস্যময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আমিরের। অনুরাগীরা অধীর আগ্রহে ছিলেন কে সেই বিশেষ নারী? অবশেষে, নিজের ৬০তম জন্মদিনে সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং আমির।

১৪ মার্চ, বিশেষ দিনটি উদযাপনের জন্য ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন আমির। আর সেখানেই সকলকে চমকে দিয়ে প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। যদিও পাপারাতজিদের ক্যামেরার ঝলকানি থেকে গৌরীকে দূরে রাখার অনুরোধ জানান আমির। ফলে প্রকাশ্যে আসেনি গৌরীর কোনো ছবি। আর তাতেই কৌতূহল বেড়ে যায় কয়েকগুণ।

আরও পড়ুন  বিয়ের খরচ চিন্তা করে এখনো সিঙ্গেল সালমান খান!

সামাজিকমাধ্যম জুড়ে তখন শুধুই এক প্রশ্ন কে এই গৌরী? নেটিজেনরা তাঁর খোঁজে ব্যস্ত হয়ে ওঠেন। তবে এই আকস্মিক মনোযোগ হয়তো একেবারেই পছন্দ হয়নি গৌরীর। কারণ, জন্মদিনের উদযাপনের কিছুক্ষণের মধ্যেই তিনি এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন নিজের সামাজিকমাধ্যমের সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন!

এমন পদক্ষেপ আরও রহস্য বাড়িয়েছে। অনেকের মতে, গৌরী হয়তো শোবিজের আলোচনায় থাকতে একেবারেই স্বচ্ছন্দ নন। আবার কেউ কেউ বলছেন, হয়তো ব্যক্তিগত জীবন গোপন রাখতেই তাঁর এই সিদ্ধান্ত।

যদিও আমির বা গৌরী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তাঁদের সম্পর্ক যে এখন বলিউডের হট টপিক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন প্রেমের গল্প নিয়ে কবে মুখ খুলবেন আমির? সেটাই এখন দেখার বিষয়!

নিউজটি শেয়ার করুন

৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান

আপডেট সময় ০৫:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও প্রেমে পড়েছেন! তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুঞ্জন চলছিল, এক রহস্যময়ীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আমিরের। অনুরাগীরা অধীর আগ্রহে ছিলেন কে সেই বিশেষ নারী? অবশেষে, নিজের ৬০তম জন্মদিনে সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং আমির।

১৪ মার্চ, বিশেষ দিনটি উদযাপনের জন্য ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন আমির। আর সেখানেই সকলকে চমকে দিয়ে প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। যদিও পাপারাতজিদের ক্যামেরার ঝলকানি থেকে গৌরীকে দূরে রাখার অনুরোধ জানান আমির। ফলে প্রকাশ্যে আসেনি গৌরীর কোনো ছবি। আর তাতেই কৌতূহল বেড়ে যায় কয়েকগুণ।

আরও পড়ুন  মা হারালেন অভিনেত্রী জেরিন খান