ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ, শাস্তি প্রকাশ্যে কার্যকর করার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 568

ছবি: সংগৃহীত

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে কার্যকর এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেছেন, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে দেশে ধর্ষণের মাত্রা হ্রাস পাবে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টনের সুরমা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আরও পড়ুন  সচিবালয়ে দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ, ‘কালাকানুন’ প্রত্যাহারের দাবি

বিক্ষোভকারীরা ‘রশি লাগলে রশি দে, ধর্ষকদের ফাঁসি দে’ ও ‘ফাঁসি, ফাঁসি, ধর্ষকদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা নিলে এই অপরাধ নির্মূল করা সম্ভব হবে। দেশের মা-বোনদের নিরাপত্তায় আমরা কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।’

এসময় বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির শাহিনুল পাশা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, আবুল হাসান আফজাল আলী, মহানগর সভাপতি সানাউল্লাহ আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ, শাস্তি প্রকাশ্যে কার্যকর করার দাবি

আপডেট সময় ১০:৫৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে কার্যকর এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেছেন, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে দেশে ধর্ষণের মাত্রা হ্রাস পাবে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টনের সুরমা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

আরও পড়ুন  রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা