ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে হামলার ঘটনায় আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 486

ছবি: সংগৃহীত

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে এই হামলায় উভয় পক্ষের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬), মো. মুঈন উদ্দিন (২৭) এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদ (১৯) অন্তর্ভুক্ত রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন জানান, সাধারণত তারা তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে চা খেতে আসেন, তবে এইদিন হঠাৎ সানি এসে অভিকে বাজে কথা বলেন এবং একপর্যায়ে হামলা শুরু করেন। তিনি অভিযোগ করেন, “ওরা আমাদের ওপর হামলা চালায়, আমরা নিজেদের রক্ষা করতে চেষ্টা করি।”

আরও পড়ুন  পিরোজপুরে শতবর্ষী হাট পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত, ভবিষ্যতে বিনিয়োগের আশ্বাস

অপরদিকে, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সানি অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে তাকে আক্রমণ করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার ভাই সানজিদকেও মারধর করা হয়। হামলায় সানির পিঠ ও হাতে, সানজিদের গলা ও পায়ে আঘাত লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানি তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পর তার সঙ্গে পাঁচ-সাতজনের একটি সশস্ত্র দল আকস্মিক হামলা চালায়। হামলায় লোহার পাইপ ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।

পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, সানির আঘাত গুরুতর। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রাজনৈতিক নেতারা সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে হামলার ঘটনায় আহত ৫

আপডেট সময় ১২:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে এই হামলায় উভয় পক্ষের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬), মো. মুঈন উদ্দিন (২৭) এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদ (১৯) অন্তর্ভুক্ত রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন জানান, সাধারণত তারা তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে চা খেতে আসেন, তবে এইদিন হঠাৎ সানি এসে অভিকে বাজে কথা বলেন এবং একপর্যায়ে হামলা শুরু করেন। তিনি অভিযোগ করেন, “ওরা আমাদের ওপর হামলা চালায়, আমরা নিজেদের রক্ষা করতে চেষ্টা করি।”

আরও পড়ুন  ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর ও আগুন