ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড – সেঞ্চুরির পরও হার, ব্যর্থ মিলারের লড়াই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 410

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জন্য যেন এক দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে নকআউট পর্ব। চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হেরে আবারও বিদায় নিল প্রোটিয়ারা। এই হারে দক্ষিণ আফ্রিকা একবার আরও ফিরে গেল নকআউট পর্বের ব্যর্থতার ভেতর।

বুধবার (৫ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র এবং উইল ইয়াং দুর্দান্ত শুরু করেন। ইয়াং ২৩ বলে ২১ রান করে ফিরে গেলেও, রাচিন ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় কিউইদের বড় সংগ্রহের ভিত্তি তৈরি হয়। রাচিন ৯৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১০৮ রানে আউট হন। উইলিয়ামসনও ৯১ বল খেলে সেঞ্চুরি তুলে নেন এবং ১০২ রান করে সাজঘরে ফিরেন। শেষ দিকে ড্যারিল মিচেল (৩৭ বলে ৪৯) এবং গ্লেন ফিলিপস (২৭ বলে ৪৯*) ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৬২ রান।

আরও পড়ুন  দক্ষিণ আফ্রিকার জন্য মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্ত দিলেন ট্রাম্প

৩৬৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই বিপদে পড়ে। মাত্র ২০ রানের মধ্যে তারা হারায় প্রথম উইকেট। তবে অধিনায়ক টেম্বা বাভুমা (৫৬) ও রসি ভ্যান ডার ডাসেন (৬৯) মিলে ১০৫ রানের এক জুটি গড়ে কিছুটা আশা দেখান। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।

ডেভিড মিলার একাই লড়াই চালিয়ে যান। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ৬৭ বল খেলে ১০০ রানে অপরাজিত থাকেন। তবে তার এই দুর্দান্ত ইনিংস কেবল দলের হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫০ রানে হেরে যায়।

এখন ফাইনালে ভারতকে মোকাবেলা করতে হবে নিউজিল্যান্ডকে। দুই দলের মধ্যকার ফাইনাল যে উত্তেজনাপূর্ণ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজটি শেয়ার করুন

আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড – সেঞ্চুরির পরও হার, ব্যর্থ মিলারের লড়াই

আপডেট সময় ০১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

দক্ষিণ আফ্রিকার জন্য যেন এক দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে নকআউট পর্ব। চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হেরে আবারও বিদায় নিল প্রোটিয়ারা। এই হারে দক্ষিণ আফ্রিকা একবার আরও ফিরে গেল নকআউট পর্বের ব্যর্থতার ভেতর।

বুধবার (৫ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র এবং উইল ইয়াং দুর্দান্ত শুরু করেন। ইয়াং ২৩ বলে ২১ রান করে ফিরে গেলেও, রাচিন ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় কিউইদের বড় সংগ্রহের ভিত্তি তৈরি হয়। রাচিন ৯৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১০৮ রানে আউট হন। উইলিয়ামসনও ৯১ বল খেলে সেঞ্চুরি তুলে নেন এবং ১০২ রান করে সাজঘরে ফিরেন। শেষ দিকে ড্যারিল মিচেল (৩৭ বলে ৪৯) এবং গ্লেন ফিলিপস (২৭ বলে ৪৯*) ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৬২ রান।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফিতে আজ হাই ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান    