ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সোমেশ্বরী নদী: এক সময়ের খরস্রোতা নদী এখন মৃতপ্রায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদী এক সময় ছিল খরস্রোতা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে শুষ্ক মৌসুমে এই নদী এখন মরা নদীতে পরিণত হয়েছে, যার বুকে জেগে উঠেছে অসংখ্য চর। বর্তমানে নদীটি এতটাই সংকুচিত হয়ে পড়েছে যে, মানুষ এখন সহজেই পায়ে হেঁটে পার হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সোমেশ্বরী নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে, এবং নদীর প্রশস্ততা অনেক জায়গায় ২০০ থেকে ৩০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বর্ষাকালে, উজান থেকে নেমে আসা পানি নদীকে কানায় কানায় পূর্ণ করে দেয়, কিন্তু শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ বন্ধ হয়ে নদীটি মৃতপ্রায় হয়ে পড়ে।

আরও পড়ুন  সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

সোমেশ্বরী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় থেকে শুরু হয়ে বাংলাদেশের দুর্গাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মধ্যনগর উপজেলায় এসে বৌলাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ১০০ কিলোমিটার। কিন্তু গত কয়েক বছরে নদীর অবস্থা দ্রুত অবনতি হয়েছে।

স্থানীয় শিক্ষক হাফিজুর রহমান পারভেজ বলেন, ‘‘ছোটবেলায় সোমেশ্বরী নদী ছিল খরস্রোতা, কিন্তু এখন এটি প্রায় মৃত। নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।’’

এছাড়াও প্রতিবছর বন্যার কারণে নদীর তীরে বসবাসকারী মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এবং কৃষকরা পানির অভাবে তাদের ফসলের সেচ দিতে পারছেন না। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, ‘‘নদীতে পানি না থাকায় আমাদের বোরো ফসলের জমিতে সেচ দিতে পারছি না। নদীটি খনন করার জন্য সরকারের উদ্যোগ জরুরি।’’

মৎস্যজীবি রুহুল আমিনও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘এক সময় সোমেশ্বরী নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন নদী শুকিয়ে যাওয়ায় মাছের সংখ্যা কমে গেছে।’’ জীবিকার তাগিদে অনেক মৎস্যজীবী তাদের পেশা ছেড়ে দিনমজুরির কাজ শুরু করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘‘সোমেশ্বরী নদী খননের ব্যাপারে আমরা আগামী সমন্বয় সভায় আলোচনা করব এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেব।’’ সোমেশ্বরী নদীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে, এটি আরও একবার ইতিহাসের অংশ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

সোমেশ্বরী নদী: এক সময়ের খরস্রোতা নদী এখন মৃতপ্রায়

আপডেট সময় ০২:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদী এক সময় ছিল খরস্রোতা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে শুষ্ক মৌসুমে এই নদী এখন মরা নদীতে পরিণত হয়েছে, যার বুকে জেগে উঠেছে অসংখ্য চর। বর্তমানে নদীটি এতটাই সংকুচিত হয়ে পড়েছে যে, মানুষ এখন সহজেই পায়ে হেঁটে পার হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সোমেশ্বরী নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে, এবং নদীর প্রশস্ততা অনেক জায়গায় ২০০ থেকে ৩০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বর্ষাকালে, উজান থেকে নেমে আসা পানি নদীকে কানায় কানায় পূর্ণ করে দেয়, কিন্তু শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ বন্ধ হয়ে নদীটি মৃতপ্রায় হয়ে পড়ে।

আরও পড়ুন  সীমান্তে পুশইনের আশঙ্কা: সুনামগঞ্জে বিজিবির কড়া নজরদারি