ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

লালমনিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 318

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়াটারী গ্রামের রমজান আলী ও খাদিজাতুল কোবরা, যারা পরস্পরের চাচা-ভাতিজি। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চাকরির পরীক্ষা দিতে রমজান আলীর সঙ্গে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় খাদিজা। পথে স্বর্ণামতি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিলা পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী মারা যান এবং গুরুতর আহত খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন  খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪

এদিকে, এই ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় এক ঘণ্টা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিক ঘটনাস্থলে আসেন এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কে স্পিডব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরপর স্থানীয়রা অবরোধ তুলে নেন।

আদিতমারী থানার ওসি আলী আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০৭:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

লালমনিরহাটের আদিতমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়াটারী গ্রামের রমজান আলী ও খাদিজাতুল কোবরা, যারা পরস্পরের চাচা-ভাতিজি। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চাকরির পরীক্ষা দিতে রমজান আলীর সঙ্গে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় খাদিজা। পথে স্বর্ণামতি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিলা পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রমজান আলী মারা যান এবং গুরুতর আহত খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন  ভূমিকম্পে ঢাকায় অন্তত ৩ জন নিহত