ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় দুই আসামি গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 454

ছবি: সংগৃহীত

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের একদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের আলাদা স্থান থেকে গ্রেফতার করে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার কাকুড়া গ্রামের হজরত আলীর ছেলে রবিন মিয়া (১৫) ও পঞ্চগড়ের সোনাহার তেলীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৩১)।

আরও পড়ুন  জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

পুলিশ কর্মকর্তা জানান, ২৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় কলের বাজার থেকে ধীরাশ্রমগামী পাকা সড়কের কালভার্টের কাছে ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক হাবিবুর রহমানের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই জালাল সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় থানা পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত শুরু করে।

২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে পূবাইল থানাধীন মেঘডুবি মিরাপাড়া (মান্নান মার্কেট) এলাকা থেকে রবিন মিয়া এবং মামলার সাথে জড়িত মিজানুর রহমানকে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের সিরাজ মার্কেট রানাভোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে রবিন মিয়া ও পলাতক আসামীরা ফোন করে হাবিবুর রহমানের অটোরিকশাটি ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে। এক পর্যায়ে ধারালো কাটার (এন্টি কাটার) দিয়ে হাবিবুরের গলা কেটে হত্যা করে এবং লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

পরে, আসামিরা অটোরিকশাটি মিজানুর রহমানের কাছে দেয়। তিনি অটোরিকশার ৪টি ব্যাটারি, সামনে ব্যবহৃত গ্লাস, ২টি লুকিং গ্লাস ও ৪টি চাকা নিজের হেফাজতে রেখে বাকি অংশ ভাঙারীর দোকানে বিক্রি করে টাকা ভাগাভাগি করেন। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০৭:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের একদিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের আলাদা স্থান থেকে গ্রেফতার করে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই জেলা ইউনিটের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার কাকুড়া গ্রামের হজরত আলীর ছেলে রবিন মিয়া (১৫) ও পঞ্চগড়ের সোনাহার তেলীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৩১)।

আরও পড়ুন  গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও দুই সন্তানের মৃত্যু