ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 462

ছবি: সংগৃহীত

নীলফামারী, ২৭ ফেব্রুয়ারি: ২ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে নীলফামারী সদর উপজেলার ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাঠে। এই মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি ৫৬ নীলফামারী এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের যৌথ অভিযান। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে: ৪ হাজার ৯৯০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার, ১ কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১ গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৭ হাজার ১১২ পিস নিষিদ্ধ ট্যাবলেট, এক পিস নিষিদ্ধ ওষুধ এবং ৯ প্যাকেট বিড়ি।

আরও পড়ুন  কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক

বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, রংপুর রিজিয়নের পরিচালক অপারেশন লে. কর্নেল এস এম খায়রুল আলম, নীলফামারী জেলা জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোহসিন।

বিজিবি ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানিয়েছেন, ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পঞ্চগড় এবং নীলফামারী ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য দুই কোটি এক লাখ ১১ হাজার ৮৫০ টাকা। অনুষ্ঠানে গাঁজা পুড়িয়ে এবং ফেনসিডিল, মদ, কোকেন রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

নীলফামারী, ২৭ ফেব্রুয়ারি: ২ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে নীলফামারী সদর উপজেলার ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাঠে। এই মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি ৫৬ নীলফামারী এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের যৌথ অভিযান। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে: ৪ হাজার ৯৯০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার, ১ কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১ গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৭ হাজার ১১২ পিস নিষিদ্ধ ট্যাবলেট, এক পিস নিষিদ্ধ ওষুধ এবং ৯ প্যাকেট বিড়ি।

আরও পড়ুন  সীমান্তে পুশইনের আশঙ্কা: সুনামগঞ্জে বিজিবির কড়া নজরদারি