ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আমিরাতের সহায়তায় বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ, বিনিয়োগে নতুন সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 322

ছবি সংগৃহীত

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে, তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দেবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ আরও সহজ হবে। আবুধাবি চেম্বারের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহমিজ আলী আল দাহিরি এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত এবং এতে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগের সুযোগ আরো শক্তিশালী হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবুধাবিতে অনুষ্ঠিত ‘আবুধাবি ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণ’ শীর্ষক একটি বাণিজ্য আলোচনা সভায় তিনি এ কথা জানান। সভায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।

আরও পড়ুন  ভারতের মাঠ নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ দলের কোচ

তাসকীন আহমেদ তাঁর বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও লজিস্টিক, তথ্যপ্রযুক্তি, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে আমিরাতকে বিনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি, টেক্সটাইল এবং প্রকৌশল খাতে দক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি কৃষিজাত পণ্য, তৈরিপোশাক, পাটজাত পণ্য, ওষুধ আমাদানি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের হেড অব ইনভেস্টর এনগেইজমেন্ট ওমর আল হোসাইনি আবুধাবির বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন।

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও আবুধাবির মধ্যে উন্মুক্ত এই সুযোগ উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে ব্যবসায়িক সম্প্রসারণের জন্য নতুন দিগন্তের সূচনা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আমিরাতের সহায়তায় বাংলাদেশে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ, বিনিয়োগে নতুন সম্ভাবনা

আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে, তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দেবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ আরও সহজ হবে। আবুধাবি চেম্বারের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহমিজ আলী আল দাহিরি এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত এবং এতে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগের সুযোগ আরো শক্তিশালী হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবুধাবিতে অনুষ্ঠিত ‘আবুধাবি ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণ’ শীর্ষক একটি বাণিজ্য আলোচনা সভায় তিনি এ কথা জানান। সভায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এবং ২৯ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।

আরও পড়ুন  আমিরের পর এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক