ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 359

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না, আর বিএনপিও তা হতে দেবে না। তিনি অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘একাত্তরে ভুলের জন্য মাফ চান’: জামায়াতকে মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি। আমাদের দলকে ভাঙার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। আওয়ামী লীগ সরকার দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেই আওয়ামী লীগ এখন দেশজুড়ে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করছে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু দল জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায়, কিন্তু বিএনপি সেটি হতে দেবে না। তিনি বলেন, “আমরা চাই, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হোক। কিন্তু বর্তমান সরকার সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান আজাদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান, সাবেক সংসদ সদস্য ডা. সালাহ উদ্দিন বাবু ও কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:১৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না, আর বিএনপিও তা হতে দেবে না। তিনি অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের দিন গণভোট