ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
ঢাকা প্রিমিয়ার লিগ

ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 452

ছবি সংগৃহীত

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক ধ্রুব তারকা। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ও দেশের মাটিতে না দেখা যাওয়ায় তাকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়ে নতুন করে আলোচনায় তিনি। তাহলে কি অবশেষে দেশে ফিরছেন সাকিব?

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি তিনি। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে সে সুযোগ মেলেনি। এরপর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও রাখা হয়নি তাকে।

আরও পড়ুন  সাকিবকে জাতীয় দলে বিবেচনা, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসেননি তিনি। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, এমনকি জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। ফলে সাকিবের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে।

অন্যদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া নিয়েও সংশয় ছিল। কিন্তু বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার কারণে তিনি বিবেচনার বাইরে চলে যান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে ধরা পড়ে, কিন্তু পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। ফলে শুধুমাত্র ব্যাটার হিসেবে বিসিবির নির্বাচকদের পরিকল্পনায় ছিলেন না তিনি।

৩৭ বছর বয়সী সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা যতই কমুক, ডিপিএলে খেলার জন্য দলবদল করেছেন তিনি। এখন দেখার বিষয়, সব বাধা পেরিয়ে সত্যিই তিনি দেশে ফিরবেন কি না, নাকি এই দলবদলও কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে!

নিউজটি শেয়ার করুন

ঢাকা প্রিমিয়ার লিগ

ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

আপডেট সময় ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক ধ্রুব তারকা। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ও দেশের মাটিতে না দেখা যাওয়ায় তাকে ঘিরে গুঞ্জনের শেষ নেই। এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৫ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়ে নতুন করে আলোচনায় তিনি। তাহলে কি অবশেষে দেশে ফিরছেন সাকিব?

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি তিনি। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে সে সুযোগ মেলেনি। এরপর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও রাখা হয়নি তাকে।

আরও পড়ুন  আরও একবার দলহীন সাকিব, এবার ছাড়লো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স