ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আজ নাট্য নির্মাতাদের নির্বাচন: দুই প্যানেলের টক্কর, ভোটযুদ্ধে মুখোমুখি সেলিম ও লাভলু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 391

ছবি সংগৃহীত

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এর নির্বাচন। ২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে, যেখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যপরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, তবে এক ঘণ্টার বিরতি থাকবে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫০১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া, তাঁর সাথে নির্বাচন পরিচালনায় আছেন নাট্যকার মাসুম রেজা এবং চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।

আরও পড়ুন  পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে- ডা. তাহের

শহীদুজ্জামান সেলিম বলেন, “প্রতিনিয়ত নির্মাতাদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আশা করি, এবারও তাদের সমর্থন নিয়ে সভাপতি পদে নির্বাচিত হব। নির্বাচিত হলে, নির্মাতাদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করব।”

অন্যদিকে, সালাহউদ্দিন লাভলু জানান, “এবারের নির্বাচনটি হবে সবচেয়ে উৎসবমুখর। আমরা চাই, সব ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুক। এই নির্বাচনটি মিডিয়া সংশ্লিষ্টদের জন্য বিশেষ একটি দিন।”

নির্বাচন নিয়ে সাধারণ নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নির্মাতা জুয়েল মাহমুদ বলেন, “আমরা এমন একজন নেতা চাই, যিনি আমাদের শিল্প ও সংস্কৃতিকে গভীরভাবে বুঝেন।” নির্মাতা কায়সার আহমেদও তার সহমত প্রকাশ করেছেন।

আজকের এই নির্বাচনের মাধ্যমে ডিরেক্টরস গিল্ডে নতুন নেতৃত্বের দিকে এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সবাই।

নিউজটি শেয়ার করুন

আজ নাট্য নির্মাতাদের নির্বাচন: দুই প্যানেলের টক্কর, ভোটযুদ্ধে মুখোমুখি সেলিম ও লাভলু

আপডেট সময় ১১:৪০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিভিশন নাট্যপরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এর নির্বাচন। ২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে, যেখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যপরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, তবে এক ঘণ্টার বিরতি থাকবে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫০১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া, তাঁর সাথে নির্বাচন পরিচালনায় আছেন নাট্যকার মাসুম রেজা এবং চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে