ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ২৬ জুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 646

ছবি সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত সময়সূচিতে জানানো হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।

আরও পড়ুন  অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১. পরীক্ষার ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ বাধ্যতামূলক।
২. প্রথমে বহুনির্বাচনী (MCQ), পরে সৃজনশীল (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট, আর ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
৪. ব্যবহারিক বিষয় থাকলে, ২৫ নম্বরের এমসিকিউতে ২৫ মিনিট ও ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষায় ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার জন্য সকাল ৯:৩০-এ উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হবে ১০টায় এবং সৃজনশীল অংশের প্রশ্নপত্র মিলবে ১০:৩০-এ।

বিকেলে ২টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ১:৩০-এ উত্তরপত্র বিতরণ, ২টায় এমসিকিউ প্রশ্ন, এবং ২:৩০-এ সৃজনশীল অংশের প্রশ্নপত্র সরবরাহ করা হবে।

প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে এবং এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। সরবরাহকৃত উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করে ওএমআর শিটে বৃত্ত ভরাট করতে হবে। ভুল এড়াতে মার্জিনে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ২৬ জুন

আপডেট সময় ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত সময়সূচিতে জানানো হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।

আরও পড়ুন  ৭ জানুয়ারি এসএসসি ও ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী