ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

হিলি সীমান্তে রেলওয়ের দেয়াল নির্মাণে বিএসএফের বাধা, সাত দিন ধরে কাজ বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 417

ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আপত্তির কারণে রেললাইনের কালভার্টসংলগ্ন ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল নির্মাণকাজ সাত দিন ধরে বন্ধ রয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি, ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছে কালভার্টসংলগ্ন ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল নির্মাণের কাজ শুরু করে। তবে বিএসএফ এতে বাধা দেয়। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানানো হলে উভয় বাহিনীর মধ্যে বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান না আসায় নির্মাণকাজ এখনো স্থগিত রয়েছে।

আরও পড়ুন  পঞ্চগড়ে বিএসএফের পুশইন, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৫ জন

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের নির্বাহী প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, ‘রেলব্রিজের অ্যাপ্রোচ ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল মূলত ইটের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা প্রায় দুই ফুট উঁচু হবে। এর বেশির ভাগ অংশ মাটির নিচে থাকবে এবং ট্রেন চলাচলের সময় ব্যালাস্ট ধরে রাখার জন্য এটি তৈরি করা হচ্ছে। তবে বিএসএফ বারবার বাধা দেওয়ায় কাজ বন্ধ রয়েছে।’

এ বিষয়ে বিজিবি হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, ‘রেলওয়ের কাজ সীমান্তঘেঁষা হওয়ায় বিএসএফ তা পর্যবেক্ষণ করছে, যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সীমান্তের ৫০ গজের মধ্যে যেকোনো স্থাপনা নির্মাণ হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় দরকার।’

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশায় থাকলেও বিএসএফের বাধার কারণে প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

হিলি সীমান্তে রেলওয়ের দেয়াল নির্মাণে বিএসএফের বাধা, সাত দিন ধরে কাজ বন্ধ

আপডেট সময় ১০:১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আপত্তির কারণে রেললাইনের কালভার্টসংলগ্ন ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল নির্মাণকাজ সাত দিন ধরে বন্ধ রয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি, ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছে কালভার্টসংলগ্ন ব্যালাস্ট প্রোটেকশন ওয়াল নির্মাণের কাজ শুরু করে। তবে বিএসএফ এতে বাধা দেয়। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানানো হলে উভয় বাহিনীর মধ্যে বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান না আসায় নির্মাণকাজ এখনো স্থগিত রয়েছে।

আরও পড়ুন  মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ