ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে এক গৃহপরিচারিকাকে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও তিনজন মিলে দলবদ্ধ ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চার ব্যক্তির বিরুদ্ধে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ৫০ বছর বয়সী ওই নারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সকালে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতে যান ওই নারী। অভিযোগ অনুযায়ী, বাসার এক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যক্তিসহ আরও তিনজন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয় ওই নারীকে। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলেন তিনি। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন ভুক্তভোগী।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ বলেন, ওই নারীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬