ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রামুতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 64

ছবি সংগৃহীত

কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম রাইয়ান আহম্মদ। তার বাবা আব্দুল মালেক (৩৬) মালয়েশিয়া প্রবাসী। পরিবারের দাবি, শিশুটির মা রুমানা আক্তার (২০) মানসিক অসুস্থতায় ভুগছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঘরের ভেতর শিশুটিকে আঘাত করার পর হত্যার ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

আরও পড়ুন  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

রাজারকুল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাশেকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরিবারের পক্ষ থেকে শিশুটির মা মানসিক রোগে আক্রান্ত বলে জানানো হয়েছে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ বলেন, বিষয়টি জানার পর স্থানীয়দের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। ঘটনাটি দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

রামু থানার নবাগত ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, প্রাথমিকভাবে শিশুটির মা রুমানা আক্তার মানসিক রোগী বলে জানা গেছে। তার চিকিৎসার কাগজপত্র দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মা ও শিশুর।

নিউজটি শেয়ার করুন

রামুতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

আপডেট সময় ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম রাইয়ান আহম্মদ। তার বাবা আব্দুল মালেক (৩৬) মালয়েশিয়া প্রবাসী। পরিবারের দাবি, শিশুটির মা রুমানা আক্তার (২০) মানসিক অসুস্থতায় ভুগছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঘরের ভেতর শিশুটিকে আঘাত করার পর হত্যার ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

আরও পড়ুন  মাদারীপুরে রাতে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ