ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে আগুনে পুড়ল ৯ তুলার গুদাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 11

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলা, তুলা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ ৯টি গুদামের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  রাজধানী কলমিলতা বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আড়াইটার দিকে প্রথমে আবু বকরের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও আটটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বন্দরে আগুনে পুড়ল ৯ তুলার গুদাম

আপডেট সময় ০৭:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলা, তুলা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ ৯টি গুদামের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০, আহত বহু