ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বাজারের একটি দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের খবর প্রকাশ করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান করে বাসার দিকে যাচ্ছিলেন লুৎফুজ্জামান। এ সময় দুই যুবক ওই চায়ের দোকানে এসে সিগারেট চান। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে তারা।

আরও পড়ুন  গাজা হত্যাযজ্ঞে ক্ষুব্ধ ইতালিয়ানরা, রোমে ১৮ এপ্রিল মহাসমাবেশের ডাক

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগেও লুৎফুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে।

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনার কলমাকান্দায় বাজারের একটি দোকানে বসে থাকা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের খবর প্রকাশ করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত ৮টার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান করে বাসার দিকে যাচ্ছিলেন লুৎফুজ্জামান। এ সময় দুই যুবক ওই চায়ের দোকানে এসে সিগারেট চান। এরপর তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে তারা।

আরও পড়ুন  চুরির অভিযোগে গ্রাম্য শালিসে যুবককে পিটিয়ে হত্যা, রণক্ষেত্র ভূজপুর