ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর

চিঠিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় একযোগে পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারের জন্য পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

বার্তায় পরিবারগুলোর প্রকৃত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, তথ্য কম বা বেশি দিয়ে উপস্থাপন করা উচিত নয়। কারণ, ভুল তথ্যের কারণে প্রকৃত অসচ্ছল পরিবারগুলো সহায়তা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হতে পারে।

এ ছাড়া অর্থের বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দিতে কোনো অর্থ লাগবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

আপডেট সময় ০৪:১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে মানুষকে সচেতন করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এ বিষয়ে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়াল সরকার