ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার ঘটনায় হুতিদের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

আরও পড়ুন  পাকিস্তানে গাড়িবোমা হামলা, ৩ কর্মকর্তার প্রাণহানি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্রতম ইসলামি স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য হামলা।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর মদিনার একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের হুতিদের দায়ী করে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করে একে ‘মিথ্যা’ বলে দাবি করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ২৯ সেপ্টেম্বর মদিনার ওই বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়। কেন্দ্রটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। হামলায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

জোটের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলার পর তদন্ত এবং ঘটনাস্থল থেকে পাওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে এতে হুতিদের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

সৌদি জোটের দাবি, মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী—এই দুই পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা সৃষ্টি করাও এর উদ্দেশ্য বলে দাবি করেছে জোটটি।

পবিত্র স্থান ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে হুতি-নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে গোষ্ঠীটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি সৌদি জোটের বক্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেন।

ওই কর্মকর্তার অভিযোগ, মক্কায় হুতিদের হামলার আগের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারার বিষয়টি আড়াল করতেই সৌদি আরব নতুন এই দাবি তুলেছে।

নিউজটি শেয়ার করুন

মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

আপডেট সময় ১২:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলার ঘটনায় হুতিদের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

আরও পড়ুন  কঙ্গোর ইতুরিতে নারকীয় হামলা: ৪৯ জনের প্রাণহানি