ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে সাত বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে পলিথিনে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা ওই এলাকার বাসিন্দা ইসলাম শেখের মেয়ে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। কিছু সময় পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন একটি মাছের ঘেরের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে পলিথিন সরালে সেখানে মুসলিমার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শিশুটিকে হত্যার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ বের করা এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে সাত বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে পলিথিনে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুসলিমা ওই এলাকার বাসিন্দা ইসলাম শেখের মেয়ে।

আরও পড়ুন  বাগেরহাটের ফকিরহাটে র‍্যাবের হানা: ১৩ কেজি গাঁজাসহ আটক ১