ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানে এফ-১৫ ভূপাতিত, ৫০ ঘণ্টা পাহাড়ে লুকিয়ে ছিলেন মার্কিন সেনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

ইরানে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় প্রায় ৫০ ঘণ্টা ইরানি ভূখণ্ডে লুকিয়ে ছিলেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। ভাঙা পিঠ, হাত ও কাঁধ নিয়েও প্রায় ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান ওই কর্মকর্তা। নিরাপত্তার কারণে তার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি। সামরিক মিশনে তাকে ‘ডুড ৪৪ ব্রাভো’ নামে পরিচয় করানো হয়।

আরও পড়ুন  ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল, নিহত কমপক্ষে ১২, আহত শতাধিক

প্রতিবেদন অনুযায়ী, ২ এপ্রিল ইরানের একটি পাহাড়ি এলাকায় মিশন পরিচালনার সময় তাদের এফ-১৫ই যুদ্ধবিমান একটি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। বিমান থেকে বের হয়ে দুজন প্যারাসুটে নিচে নামেন। পাইলটকে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হলেও ক্ষতিগ্রস্ত প্যারাসুটের কারণে ব্রাভো প্রায় ৮ কিলোমিটার দূরে গিয়ে পড়েন।

মাটিতে পড়ার সময় তার পিঠ, একটি হাত ও কাঁধ ভেঙে যায়। মাথা ও মুখেও গুরুতর আঘাত পান তিনি। এরপরও ইরানি বাহিনীর হাতে ধরা পড়ার আশঙ্কায় পাহাড়ের দিকে উঠে যান এবং একটি দুর্গম পাথুরে স্থানে আশ্রয় নেন।

প্রায় দুই দিন সেখানে আত্মগোপন করে থাকার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে নিজের অবস্থানের খবর পাঠাতে সক্ষম হন তিনি। তাকে উদ্ধারে শতাধিক মার্কিন সেনা ও সহায়ক সদস্য অংশ নেন। ব্যবহার করা হয় গোয়েন্দা তথ্য, ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি।

মার্কিন কর্মকর্তাদের দাবি, তাকে উদ্ধারে ইরানের মাটিতে ৯০ জনের বেশি মার্কিন সেনা প্রবেশ করেন। তাদের দাবি, গত ৪৬ বছরে ইরানে মার্কিন স্থলসেনা প্রবেশের এটিই ছিল প্রথম ঘটনা।

শেষ পর্যন্ত প্রায় ৫০ ঘণ্টা পর মার্কিন উদ্ধারকারী দল পাহাড়ি এলাকা থেকে ব্রাভোকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। উদ্ধার হওয়ার মুহূর্তকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

ইরানে এফ-১৫ ভূপাতিত, ৫০ ঘণ্টা পাহাড়ে লুকিয়ে ছিলেন মার্কিন সেনা

আপডেট সময় ১২:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় প্রায় ৫০ ঘণ্টা ইরানি ভূখণ্ডে লুকিয়ে ছিলেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। ভাঙা পিঠ, হাত ও কাঁধ নিয়েও প্রায় ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান ওই কর্মকর্তা। নিরাপত্তার কারণে তার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি। সামরিক মিশনে তাকে ‘ডুড ৪৪ ব্রাভো’ নামে পরিচয় করানো হয়।

আরও পড়ুন  ইরানের ইউরেনিয়াম নিতে স্পেশাল ফোর্স অভিযানের চিন্তা যুক্তরাষ্ট্রের