ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে নিজেদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস ও কনস্যুলেটে দায়িত্ব পালন করা কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে প্রশিক্ষণ কার্যক্রম কবে শেষ হবে এবং কবে থেকে আবার ভিসা সাক্ষাৎকার শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের হেজেমনিক মনোভাব পরিত্যাগ করতে হবে:চীন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কূটনীতিক ও ভিসা প্রদানকারী কর্মকর্তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা এমন ব্যক্তিদের ভিসা দেওয়া এড়িয়ে যেতে পারেন, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিতের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের আবেদনকারীরা মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ই-মেইল পেয়েছেন। এসব বার্তায় তাদের নির্ধারিত অ্যাপয়েনমেন্ট পুনর্নির্ধারণের কথা জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার লক্ষ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া ফিলিস্তিনকে সহায়তা বা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো বিভিন্ন কারণেও কিছু ব্যক্তির ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত কিছু বৈধ অভিবাসীর গ্রিনকার্ড নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস।

নিউজটি শেয়ার করুন

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

বিশ্বজুড়ে নিজেদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাস ও কনস্যুলেটে দায়িত্ব পালন করা কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে প্রশিক্ষণ কার্যক্রম কবে শেষ হবে এবং কবে থেকে আবার ভিসা সাক্ষাৎকার শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের