ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 135

ছবি : সংগৃহীত

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে। পরে যাত্রীর মৃত্যু হওয়ায় মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর জন্য প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

বুধবার, ২৬ আগস্ট বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। উড়োজাহাজে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফ্লাইটটি মাসকাটে অবতরণ করে এবং ওই যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন  বিমান চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

ফ্লাইটে থাকা যাত্রীর মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়া যায়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো সম্ভব হচ্ছে না।

এ কারণে ফ্লাইটটির চট্টগ্রামের উদ্দেশে পরবর্তী যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে। এতে উড়োজাহাজটির অন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মাসকাট থেকে উড়োজাহাজটি কখন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিত করা যায়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু

আপডেট সময় ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে। পরে যাত্রীর মৃত্যু হওয়ায় মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর জন্য প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

বুধবার, ২৬ আগস্ট বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। উড়োজাহাজে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফ্লাইটটি মাসকাটে অবতরণ করে এবং ওই যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে