ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস অক্টোবরে পাঁচ বিভাগীয় ও জেলা শহরে শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির একনেকে ১০ প্রকল্প অনুমোদন পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ড: লোমহর্ষক বর্ণনা দিলেন বাংলাদেশিরা

স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

অচেনা নম্বর থেকে আসা মেসেজে প্রতারণার আশঙ্কা থাকলে তা খোলার আগেই ব্যবহারকারীকে সতর্ক করতে নতুন এআইভিত্তিক ব্যবস্থা চালু করছে হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের এই ফিচার সম্ভাব্য প্রতারণামূলক বার্তার ধরন শনাক্ত করে চ্যাটের মধ্যেই সতর্কবার্তা দেখাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ফিচারটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ব্যবহারকারীর ফোনে থাকা মেশিন লার্নিং মডেলের মাধ্যমে এটি কাজ করবে। ফলে ব্যক্তিগত কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে না।

আরও পড়ুন  চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

নতুন এই ব্যবস্থা চালু থাকলে অপরিচিত কোনো প্রেরকের মেসেজে এআই সন্দেহজনক আচরণের ধরন খুঁজবে। কারও কাছে ব্যক্তিগত তথ্য চাওয়া, অস্বাভাবিক তাড়াহুড়া তৈরি করা, ভয় দেখানো কিংবা ধীরে ধীরে বিশ্বাস অর্জনের মতো প্রতারণার কৌশল শনাক্ত হলে ব্যবহারকারীকে চ্যাটেই সতর্ক করা হবে।

প্রেমের সম্পর্ক তৈরির ভান করে পরে অর্থ চাওয়ার মতো প্রতারণামূলক কৌশলও এই ব্যবস্থার নজরে আসতে পারে। অর্থাৎ কোনো মেসেজে প্রতারণার সম্ভাব্য লক্ষণ থাকলে ব্যবহারকারী যাতে বিষয়টি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, সে লক্ষ্যেই ফিচারটি তৈরি করা হচ্ছে।

সতর্কবার্তা পাওয়ার পর ব্যবহারকারী চাইলে ওই প্রেরককে ব্লক করতে পারবেন। একই সঙ্গে কথোপকথন রিপোর্ট করা, সতর্কবার্তা উপেক্ষা করা কিংবা প্রেরককে বিশ্বাস করার সুযোগও থাকবে। ব্যবহারকারী প্রেরককে বিশ্বাস করার সিদ্ধান্ত নিলে ওই চ্যাট থেকে সতর্কতার চিহ্নটি সরে যাবে।

এআই ব্যবস্থাটিকে আরও নির্ভুল করতে ব্যবহারকারীর সম্মতিতে সর্বশেষ পাঁচটি মেসেজ হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করার সুযোগও রাখা হবে। তবে এ কাজ স্বয়ংক্রিয়ভাবে হবে না। ব্যবহারকারী নিজে সম্মতি দিলেই সর্বশেষ পাঁচটি মেসেজ শেয়ার করা যাবে। চাইলে যেকোনো সময় ফিচারটি বন্ধ করার সুযোগও থাকবে।

মেটার দাবি, ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা বজায় রেখেই ‘স্ক্যাম অ্যালার্ট’ কাজ করবে। তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবার জন্য এটি কবে চালু করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি মেটা।

অনলাইন প্রতারণার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগের গুরুত্বও বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতারণায় মার্কিন ভোক্তারা ২১০ কোটি ডলার হারিয়েছেন।

এমন পরিস্থিতিতে কোনো মেসেজের ফাঁদে পড়ার আগেই সম্ভাব্য প্রতারণা শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করার হোয়াটসঅ্যাপের নতুন এআইভিত্তিক ব্যবস্থা অনলাইন নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ০৮:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

অচেনা নম্বর থেকে আসা মেসেজে প্রতারণার আশঙ্কা থাকলে তা খোলার আগেই ব্যবহারকারীকে সতর্ক করতে নতুন এআইভিত্তিক ব্যবস্থা চালু করছে হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের এই ফিচার সম্ভাব্য প্রতারণামূলক বার্তার ধরন শনাক্ত করে চ্যাটের মধ্যেই সতর্কবার্তা দেখাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ফিচারটি বর্তমানে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ব্যবহারকারীর ফোনে থাকা মেশিন লার্নিং মডেলের মাধ্যমে এটি কাজ করবে। ফলে ব্যক্তিগত কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে না।

আরও পড়ুন  হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের কালো বাজার: মেটার নির্বিকার নীতির পরিণতি!