ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 470

ছবি: সংগৃহীত

ভারতে কাজ শেষে ফেরার পথে সাত বাংলাদেশিসহ তিন ভারতীয় দালালকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা দিনের বেলায় জলঙ্গির সরকারপাড়া দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের আটক করে। পরবর্তীতে, বিএসএফের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

পুলিশ জানায়, আটকদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় দালাল রয়েছেন। আটক বাংলাদেশিরা হলেন: স্বপন মণ্ডল, হামিদুল বিশ্বাস, মহম্মদ রনি আহমেদ, লিটন হোসেন, মহম্মদ মহবুল মণ্ডল, মহম্মদ রতন, এবং জালাল বিশ্বাস। সবাই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা। আটক ভারতীয় দালালরা হলেন: জলঙ্গির মধুবোনা গ্রামের মিলন মণ্ডল ও নদিয়ার হোগলবাড়িয়া থানার তারাপুর ভাঙনপাড়ার জীবন মণ্ডল। তারা টাকার বিনিময়ে বাংলাদেশিদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করছিলেন বলে অভিযোগ।

আটকরা জানান, তারা কয়েক মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল কেরলে কাজ খোঁজা। কাজ শেষ হওয়ার পর, তারা ওই তিন ভারতীয় দালালের মাধ্যমে জলঙ্গির সরকারপাড়া দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিএসএফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নিতে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ভারতে কাজ শেষে ফেরার পথে সাত বাংলাদেশিসহ তিন ভারতীয় দালালকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা দিনের বেলায় জলঙ্গির সরকারপাড়া দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের আটক করে। পরবর্তীতে, বিএসএফের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

আরও পড়ুন  জৈন্তাপুরে ১৯ জন নাগরিককে পুশইন করলো বিএসএফ