ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ওই অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্য বা মতামতের প্রতি সরকারের অনুমোদন বা সমর্থন নেই বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

শেখ হাসিনা ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন—এমন খবরের বিষয়ে ভারতের সরকারের কোনো ভূমিকা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন। ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হবে, তার কোনোটি ভারত সরকার অনুমোদন বা সমর্থন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়ার আয়োজনে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে, গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের আয়োজন দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক সম্পর্কের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সোমবার (৩ আগস্ট) ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

আপডেট সময় ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ওই অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্য বা মতামতের প্রতি সরকারের অনুমোদন বা সমর্থন নেই বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

আরও পড়ুন  চেনাব নদীতে পানি সংকটে পাকিস্তান, দায়ী ভারতের গোঁড়ামি ?