ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

শাহবাজ শরিফ: ভারত ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 620

ছবি সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেছেন, ভারত পাকিস্তানের ভেতরে পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। তিনি এই আক্রমণের জন্য কঠোর শাস্তির দাবি করেন। মঙ্গলবার মধ্যরাতে আজাদ কাশ্মীরে ভারতের হামলার পর শাহবাজ শরিফের এই বক্তব্য আসে।

ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কিছু আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারত যে কোনো উসকানি ছাড়া হামলা করেছে, তার সঠিক জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং উপযুক্ত জবাব দিচ্ছে।

আরও পড়ুন  কৌশলগত স্বার্থে নতুন করে কাছাকাছি ভারত-চীন

তিনি উল্লেখ করেন, দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ রয়েছে এবং তাদের মনোবল ও সংকল্প অটুট। শাহবাজ শরিফ পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের প্রতি দোয়া ও শুভ কামনা জানান। তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা এবং প্রতিহত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শাহবাজ শরিফ ‘শত্রুপক্ষকে’ তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে না দেওয়ার হুঁশিয়ারিও দেন। পেহেলগামে ২৬ জনের মৃত্যুর পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হেনেছে, যার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

ভারতের হামলায় আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে ২ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। হামলার পর পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতের জম্মু-কাশ্মীরে, যেখানে কমপক্ষে ৩ জন নিহত হয়।

@riyad Sir sir check and inform

নিউজটি শেয়ার করুন

শাহবাজ শরিফ: ভারত ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে”

আপডেট সময় ১২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেছেন, ভারত পাকিস্তানের ভেতরে পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। তিনি এই আক্রমণের জন্য কঠোর শাস্তির দাবি করেন। মঙ্গলবার মধ্যরাতে আজাদ কাশ্মীরে ভারতের হামলার পর শাহবাজ শরিফের এই বক্তব্য আসে।

ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কিছু আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারত যে কোনো উসকানি ছাড়া হামলা করেছে, তার সঠিক জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং উপযুক্ত জবাব দিচ্ছে।

আরও পড়ুন  ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী