ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‎ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 63

ছবি সংগৃহীত

‎মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে এ ঘোষণা এসেছে।
‎
‎মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
‎
‎গত বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কারের তহবিল গঠন করা হয়েছে।
‎
‎বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এই অর্থ প্রদান করা হবে। একই সঙ্গে সংগঠনটি দাবি করে, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে কাজ চালিয়ে যাবে।’
‎
‎আইআরআই আরও বলেছে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ এবং আগ্রাসনের জবাব না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল।
‎
‎বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুন  স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

নিউজটি শেয়ার করুন

‎ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

‎মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে এ ঘোষণা এসেছে।
‎
‎মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
‎
‎গত বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কারের তহবিল গঠন করা হয়েছে।
‎
‎বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এই অর্থ প্রদান করা হবে। একই সঙ্গে সংগঠনটি দাবি করে, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে কাজ চালিয়ে যাবে।’
‎
‎আইআরআই আরও বলেছে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ এবং আগ্রাসনের জবাব না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল।
‎
‎বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুন  ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তার করা হলে বিষয়টি ‘দারুণ’ হবে: মন্তব্য ট্রাম্পের