ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম :
‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা ‎চেকের মামলায় সালমান এফ রহমানের জামিন ‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‎বন্ধুকে বাঁচাতে গিয়ে নরসিংদীতে চার মাদ্রাসাছাত্রীর ডুবে মৃত্যু রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ মির্জা ফখরুল শহীদ জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের পর আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ১৬ জুলাই ভোর ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। খেলা দেখতে রাত ১টার দিকে বাসা থেকে বের হন দীপ্ত। পরে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন। ভোর ৩টার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে তিনি শহীদ মিনার মোড়সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

সংস্কৃতিকর্মী পল্লব চক্রবর্তী বলেন, আর্জেন্টিনার জয়ের পর এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে শহীদ মিনার মোড়ে একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠেন দীপ্ত। ভিডিও ধারণের সময় পাশের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান।

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, ভোর সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট সময় ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের পর আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ১৬ জুলাই ভোর ৩টার দিকে শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। খেলা দেখতে রাত ১টার দিকে বাসা থেকে বের হন দীপ্ত। পরে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন। ভোর ৩টার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে তিনি শহীদ মিনার মোড়সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু