ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 82

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার এলাকার খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) দুপুরে বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন  পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আশিক টাওয়ারের আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভবনের একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সবাই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

ঘনবসতিপূর্ণ এলাকা এবং সরু সড়কের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি আগুন যাতে আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

রাজধানীর চকবাজার এলাকার খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) দুপুরে বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন  মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে