ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 480

দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্র পুনর্গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যদি আমরা রাষ্ট্র পুনর্গঠন থেকে সরে আসি, তবে দেশ ও জনগণ চরম ক্ষতির মুখে পড়বে।”

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকের বাসায় তারেক

তারেক রহমান অভিযোগ করেন, “গত ১৫ বছর জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। অস্ত্রের জোরে প্রহসনের নির্বাচন হয়েছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, অথচ কোনো জবাবদিহিতা ছিল না।”

তিনি আরও বলেন, “সংসদ কীভাবে চলবে, মেয়াদ কতদিন হবে বা একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এসব বিষয় সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু এ নিয়ে মাত্রাতিরিক্ত বিতর্ক করলে মূল ইস্যু থেকে সরে যেতে হবে, যা স্বৈরাচারীদেরই সুবিধা দেবে।” রাষ্ট্র ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “এই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এম. এ. মান্নান। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও নির্বাহী কমিটির সদস্য শেখ শামিম।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান

আপডেট সময় ০১:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্র পুনর্গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যদি আমরা রাষ্ট্র পুনর্গঠন থেকে সরে আসি, তবে দেশ ও জনগণ চরম ক্ষতির মুখে পড়বে।”

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস