ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনির ফুটবলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 310

ছবি: সংগৃহীত

গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার। বিশ্বকাপের নকআউট পর্ব চলাকালে তার মৃত্যুর খবর প্রকাশের পর ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ৩২ বছর বয়সী সেলিম আল-আশকার ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ওই এলাকায় অবস্থানকালে হামলার শিকার হন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের

সেলিম আল-আশকার স্থানীয় ক্লাব খাদামাত খান ইউনুসের গোলরক্ষক ছিলেন। এছাড়া তিনি আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়েও খেলেছেন।

পারিবারিক জীবনে তিনি পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন এবং প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ৯ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জন ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন।

একদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে গাজায় চলমান সংঘাত, বিদ্যুৎ সংকট এবং বাস্তুচ্যুতির কারণে অনেক ফিলিস্তিনির পক্ষে স্বাভাবিকভাবে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করাও সম্ভব হচ্ছে না।

স্থানীয় ফুটবল কর্মকর্তারা ও গণমাধ্যম সেলিম আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খান ইউনুসে অনুষ্ঠিত তার জানাজায় অংশ নেওয়া মানুষ গাজার মানবিক পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনির ফুটবলার

আপডেট সময় ০১:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার। বিশ্বকাপের নকআউট পর্ব চলাকালে তার মৃত্যুর খবর প্রকাশের পর ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ৩২ বছর বয়সী সেলিম আল-আশকার ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ওই এলাকায় অবস্থানকালে হামলার শিকার হন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  নেপালে তুষারধসে ১৫ পর্বতারোহণকর্মীর মৃত্যু