ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

মঙ্গলবার, ৩০ জুন জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার : প্রেস সচিব

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশন প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর (আইটি সাপোর্টেড) পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি চালু করেছে। আগামী জাতীয় নির্বাচনেও এ ব্যবস্থা বহাল থাকবে বলে জানান তিনি। পাশাপাশি সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ ব্যবস্থার আওতায় আনতে কমিশন কাজ করছে বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আপাতত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

জেলা পরিষদের কাঠামো নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন সংশ্লিষ্ট জেলার নির্বাচিত সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

মঙ্গলবার, ৩০ জুন জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর