ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রাজশাহীতে স্কুলশিক্ষক বাবাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 14

ছবি : সংগৃহীত

রাজশাহীতে স্কুলশিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় তার ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭ জুন) গভীর রাতে রাজধানীর মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার (২৮ জুন) দুপুরে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে। অভিযানে র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র‌্যাব-৪-এর সিপিএসসি মিরপুর-১-এর যৌথ আভিযানিক দল অংশ নেয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত রেজাউল করিম (৬০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার ছেলে রাকিব উর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

এজাহার অনুযায়ী, সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে বাসার ভেতরে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে রেজাউল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী মোছা. আঞ্জুরা বেগম বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় ছেলে রাকিব উর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব। তদন্ত ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে স্কুলশিক্ষক বাবাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রাজশাহীতে স্কুলশিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় তার ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭ জুন) গভীর রাতে রাজধানীর মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার (২৮ জুন) দুপুরে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে। অভিযানে র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র‌্যাব-৪-এর সিপিএসসি মিরপুর-১-এর যৌথ আভিযানিক দল অংশ নেয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তাকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের যাত্রা শুরু