ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান মিঞা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী ঢাবির শহীদুল্লাহ হলে নারী হেনস্তা: শিক্ষার্থীদের ভিন্নধর্মী কর্মসূচি লুটপাট-অর্থপাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে সরকার: জোনায়েদ সাকি ‘বাংলাদেশকে আমি ভালোবাসি’, বললেন এমিলিয়ানো মার্টিনেজ কোনো শিশু যেন বাদ না পড়ে, কয়েকদিন চলবে ভিটামিন ‘এ’ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী রামপুরা হত্যাকাণ্ডের রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের ফাঁসি পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ঘোষণা আজ মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

‘বাংলাদেশকে আমি ভালোবাসি’, বললেন এমিলিয়ানো মার্টিনেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমী সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা দলকে যে ভালোবাসা ও সমর্থন দেন, তা তার কাছে বিশেষভাবে মূল্যবান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন মার্টিনেজ। ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।

এমিলিয়ানো মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভীষণ ভালোবাসি। এই দেশটিকেও আমি মনেপ্রাণে ভালোবাসি। আমি খুব ভালো করেই জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি এটি নিশ্চিতভাবেই বলতে পারি। আমার তো মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আসলে আর্জেন্টাইন।”

আরও পড়ুন  জ্বালানি সংকটে বড় স্বস্তি: দেশে আসছে এলএনজি ও এলপিজি-র ৫টি জাহাজ

প্রায় তিন বছর আগে বাংলাদেশ সফরে এসে ভক্তদের উচ্ছ্বসিত ভালোবাসা কাছ থেকে দেখেছিলেন মার্টিনেজ। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার প্রতি আবেগ ও সমর্থনের বিষয়টি নিয়মিতই তার নজরে আসে। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেই বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশকে আমি ভালোবাসি’, বললেন এমিলিয়ানো মার্টিনেজ

আপডেট সময় ০১:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬