ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

এডিসের লার্ভা রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেশি: প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 113

ছবি: সংগৃহীত

রেস্তোরাঁ ও বাসাবাড়ির ৫০ শতাংশের বেশি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্লাস্টিকের পাত্র ও পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানিতে সবচেয়ে বেশি লার্ভা শনাক্ত হয়েছে, যা উদ্বেগজনক।

আরও পড়ুন  সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছেন: জ্বালানি প্রতিমন্ত্রী

শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, জনবলের ঘাটতি থাকলেও মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজধানীর সড়ক-ঘাট পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কার্যক্রম চলবে এবং প্রতি শনিবার স্কুলগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই স্থানে দ্বিতীয়বার এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সরকারি অফিস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কেউ নিজ উদ্যোগে পরিষ্কার করতে না পারলে সিটি করপোরেশনকে জানালে সহায়তা করা হবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, কোনো বাসা বা প্রতিষ্ঠানে মশার লার্ভা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এডিসের লার্ভা রেস্তোরাঁ ও বাসাবাড়ির বেশি: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রেস্তোরাঁ ও বাসাবাড়ির ৫০ শতাংশের বেশি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্লাস্টিকের পাত্র ও পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানিতে সবচেয়ে বেশি লার্ভা শনাক্ত হয়েছে, যা উদ্বেগজনক।

আরও পড়ুন  কবে কমবে তীব্র লোডশেডিং, সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী