ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার লাইসেন্সিং জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ চায় সরকার: বাণিজ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজার পরিচালনা নিয়ে নানা অভিযোগ অপতথ্য ছড়াতে ব্যবহৃত ১৬ ভুয়া ওয়েবসাইট শনাক্ত: তথ্যমন্ত্রী ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড, ১১৬ দিনেই শেষ বিচার ছয় জেলায় সেনা মোতায়েন, বাড়তি সতর্কতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত রাজধানীতে চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত তরুণের মৃত্যু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা গুম-খুনের বিচার দাবিতে মাঠে নামছে ১১ দল, কাল ঢাকায় বড় সমাবেশ

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সোমবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানি সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শুনানিতে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতে বক্তব্য তুলে ধরবেন।

আরও পড়ুন  পুঁজিবাজারে মিশ্র পরিস্থিতি: ঢাকা বাজারে পতন, চট্টগ্রামে উত্থান

এর আগে ৪ জুন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন এক গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি মুলতবি করে ২২ জুন নতুন তারিখ ধার্য করা হয়।

মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচ আসামি। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।

অপরদিকে, পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ড. হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

ট্রাইব্যুনাল গত ১৩ মে পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেয়। তাদের হয়ে আইনগত প্রতিনিধিত্ব করছেন আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান এবং মোহাম্মদ এনাম।

এর আগে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। এর দুই দিন আগে, ৫ এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

মামলার নথি অনুযায়ী, প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্র হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সোমবার

আপডেট সময় ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানি সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শুনানিতে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতে বক্তব্য তুলে ধরবেন।

আরও পড়ুন  পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সংযুক্ত করা হলো পুলিশ লাইন্সে