ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের আওতায় আসছে জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে বন্যার ক্ষতিপূরণ দাবি নেপালের সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কবে নাগাদ স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ জানালেন রিজভী এআই-এর ঝুঁকি মোকাবিলায় বিচারকদের সতর্ক থাকার আহ্বান মেধাবীদের হাত ধরেই বিশ্বসভায় নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ৬ লাখ কোটি ছাড়াল খেলাপি ঋণ বন্দিদের গুলি করে পেট কেটে নদীতে ফেলতেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে সাক্ষ্য দুই দেশের স্বার্থেই ভারত সফর করবেন তারেক রহমান

আর্জেন্টিনা সমর্থকের গাড়িতে গুলিবর্ষণ কানসাসে নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 126

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গুলিবর্ষণের ঘটনায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এক সমর্থক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যার মধ্যে সমর্থকদের বহনকারী উবার গাড়ির চালকও রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে কানসাস সিটির বিভিন্ন এলাকায় একাধিক গুলির ঘটনা ঘটে। এর মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী একটি উবার গাড়িকেও লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতিহাস গড়ল ইন্টার মিলান ও বার্সেলোনা

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটে। একই সময়ে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কের আশপাশেও গুলি চালানো হয়। ঘটনাস্থলগুলোর কয়েকটি ছিল অ্যারোহেড স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায়, যেখানে ওই সময় আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, হামলায় উবার গাড়ির চালক গুলিবিদ্ধ হন। তবে তার আঘাত প্রাণঘাতী নয় এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হওয়া আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী সমর্থকদের দাবি, একটি গাড়ি তাদের বহনকারী উবারের পাশে এসে গুলি চালায়। প্রথমদিকে তারা শব্দটিকে গাড়ির টায়ার বিস্ফোরণের ঘটনা বলে মনে করেছিলেন। পরে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে তারা নিশ্চিত হন।

ঘটনার পর ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তি পলাতক ছিলেন।

বিশ্বকাপ চলাকালে স্বাগতিক শহরে এ ধরনের সহিংস ঘটনায় টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর কানসাস সিটির সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। তবে হামলার উদ্দেশ্য বা পেছনের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা সমর্থকের গাড়িতে গুলিবর্ষণ কানসাসে নিহত ১

আপডেট সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গুলিবর্ষণের ঘটনায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এক সমর্থক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যার মধ্যে সমর্থকদের বহনকারী উবার গাড়ির চালকও রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে কানসাস সিটির বিভিন্ন এলাকায় একাধিক গুলির ঘটনা ঘটে। এর মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী একটি উবার গাড়িকেও লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন  কঙ্গোতে কোল্টান খনি ধসে নিহত ২০০ জনেরও বেশি