ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঢাকা আর বাসযোগ্য মনে হয় না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 70

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ঢাকা মহানগর আর বাসযোগ্য শহর হিসেবে মনে হয় না। দূষণ, যানজট ও অব্যবস্থাপনার কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৬ জুন) রাজধানীর পল্টনে ফাস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  নারী সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করবেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরকে রক্ষা করতে এবং নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হবে নাগরিকদের জন্য মুক্ত বাতাস, উন্নত পরিবেশ এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা।

তিনি বলেন, “আমাদের আরও দেশপ্রেম ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই নগর গড়ে তোলার অঙ্গীকার থাকতে হবে।”

ঢাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “এখন আমার নিজেরই মনে হয় ঢাকা শহরে আর থাকব না। ঘর থেকে বের হয়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। হাসপাতালে যেতে হলেও নানা ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক প্রতিষ্ঠান ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।”

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরে বেড়ানো ছিল আনন্দের বিষয়। কিন্তু বর্তমানে দূষণ ও দুর্গন্ধের কারণে নদীর কাছেও যাওয়া কঠিন। একই অবস্থা তুরাগ নদীরও।

নদী দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত ও পুনরুদ্ধারের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তার মতে, উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়েও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ঢাকা আর বাসযোগ্য মনে হয় না – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় ০১:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ঢাকা মহানগর আর বাসযোগ্য শহর হিসেবে মনে হয় না। দূষণ, যানজট ও অব্যবস্থাপনার কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৬ জুন) রাজধানীর পল্টনে ফাস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল