ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ
ইসি সচিব:

ইইউ’র সহায়তায় ভোটার সচেতনতা বৃদ্ধি ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 436

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভোটারদের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ইইউ বাংলাদেশে ভোটারদের আস্থা বৃদ্ধি ও তাদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন  মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ঘটনায় মূল আসামিসহ গ্রেপ্তার ৫

এসময় ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, তারা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করছেন। “আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলেছি এবং তাদের মতামত থেকে এটি স্পষ্ট হয়েছে যে, তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়,” বলেন মিলার।

ইইউ প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, ভোটার সচেতনতা এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। তাদের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়ার উন্নয়ন এবং ভোটারদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসি সচিব:

ইইউ’র সহায়তায় ভোটার সচেতনতা বৃদ্ধি ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে

আপডেট সময় ০৩:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বাংলাদেশে ভোটারদের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ইইউ বাংলাদেশে ভোটারদের আস্থা বৃদ্ধি ও তাদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন  এপ্রিলের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি টাকা