ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আর বাধা নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 136

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যাসহ ১০টি মামলায় জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর ফলে আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু। তিনি জানান, আইভীকে গত বছরের মে মাসে গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবন্দী রাখা হয়েছিল। আজকের এই আদেশের মাধ্যমে তাঁর সবগুলো মামলায় জামিন নিশ্চিত হলো।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পর্যায়ক্রমে তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৫টি মামলায় এর আগেই হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, তবে থাকছেন কারাগারেই

পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাঁকে আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলাগুলোতেও তাঁর জামিন মঞ্জুর করেন।

আজ আপিল বিভাগ হাইকোর্টের সেই জামিন আদেশ বহাল রাখায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর কারামুক্ত হতে যাচ্ছেন নারায়ণগঞ্জের এই জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে আর বাধা নেই

আপডেট সময় ০৫:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যাসহ ১০টি মামলায় জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর ফলে আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু। তিনি জানান, আইভীকে গত বছরের মে মাসে গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবন্দী রাখা হয়েছিল। আজকের এই আদেশের মাধ্যমে তাঁর সবগুলো মামলায় জামিন নিশ্চিত হলো।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পর্যায়ক্রমে তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৫টি মামলায় এর আগেই হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন।

আরও পড়ুন  আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান