ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

সম্মিলিত ৫ ব্যাংকের প্রশাসকদের তলব করলেন গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 96

ছবি সংগৃহীত

নানা সংকটে জর্জরিত শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করতে আজ বুধবার জরুরি সভা ডেকেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। দুপুর ২টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় প্রশাসকদের নিয়ে এটি একটি রুটিন সভা হলেও এখানে একীভূত হওয়া ব্যাংকগুলোর বর্তমান অবস্থা এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হতে পারে।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংক এলপিজি আমদানিতে নীতি সুবিধা দিলো

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে (এসআইবিএল) একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছিল। বর্তমানে ব্যাংকগুলো এক নামে চললেও তাদের কার্যক্রম এখনো পৃথকভাবেই পরিচালিত হচ্ছে।

সম্প্রতি ব্যাংকটির নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। সাবেক সচিব মোহাম্মদ আউয়ুব মিয়া চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর পদটি এখনো শূন্য রয়েছে। এছাড়া মনোনীত ব্যবস্থাপনা পরিচালকও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

অন্যদিকে, এপ্রিলে জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস হওয়ার পর নতুন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনের ১৮(ক) ধারা অনুযায়ী, শর্তসাপেক্ষে সাবেক শেয়ারধারীদের শেয়ার কেনার সুযোগ তৈরি হওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ইতিমধ্যে একীভূত ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করেছে।

গুঞ্জন রয়েছে, আরও দুটি ব্যাংক একই পথে হাঁটার পরিকল্পনা করছে। এমন টালমাটাল পরিস্থিতিতে আমানতকারী ও কর্মীদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ নিরসনে এবং পরবর্তী করণীয় ঠিক করতেই গভর্নর এই সভা ডেকেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সম্মিলিত ৫ ব্যাংকের প্রশাসকদের তলব করলেন গভর্নর

আপডেট সময় ০৬:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

নানা সংকটে জর্জরিত শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করতে আজ বুধবার জরুরি সভা ডেকেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। দুপুর ২টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় প্রশাসকদের নিয়ে এটি একটি রুটিন সভা হলেও এখানে একীভূত হওয়া ব্যাংকগুলোর বর্তমান অবস্থা এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হতে পারে।

আরও পড়ুন  ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তার করা হলে বিষয়টি ‘দারুণ’ হবে: মন্তব্য ট্রাম্পের