ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 202

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১০। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন—রাঙামাটির নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা থানার অলিপুর গ্রামের মো. লিটন (২৭) এবং তাঁর স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

আরও পড়ুন  মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা চুক্তি সই

র‌্যাব জানায়, শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদারপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১০ এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০১:২৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১০। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন—রাঙামাটির নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা থানার অলিপুর গ্রামের মো. লিটন (২৭) এবং তাঁর স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

আরও পড়ুন  দেশে ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী