ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ধর্ম অবমাননার অভিযোগে নবাবগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর আটক

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আমিনুর শাহ ওই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার আমিনুর শাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রাথমিক অভিযোগে আমিনুর শাহকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে বুধবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ধর্ম অবমাননার অভিযোগে নবাবগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর আটক

আপডেট সময় ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬