ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 130

ছবি সংগৃহীত

সারাদেশে আজ মঙ্গলবার থেকে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষাকে কেন্দ্র করে গতকাল সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন বিশেষ নির্দেশনা প্রদান করেন। তারা জানান, পরীক্ষা চলাকালীন ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া যানজট এড়িয়ে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক বিভাগকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা কেন্দ্রের আশেপাশে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন  ‘র’ প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান

এদিকে পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত করতে এবার কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রথমবারের মতো ৩ হাজার ২০৯টি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, কেন্দ্র সচিবদের এ বিষয়ে যথাযথ নির্দেশনা ও উৎসাহ প্রদান করা হয়েছে যাতে পরীক্ষার মান ও স্বচ্ছতা বজায় থাকে। কেন্দ্রগুলোতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত দুই সপ্তাহ ধরে নিয়মিত নজরদারি চালিয়েছে বোর্ডগুলো।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: অংশ নিয়েছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

আপডেট সময় ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সারাদেশে আজ মঙ্গলবার থেকে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষাকে কেন্দ্র করে গতকাল সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন বিশেষ নির্দেশনা প্রদান করেন। তারা জানান, পরীক্ষা চলাকালীন ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া যানজট এড়িয়ে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ট্রাফিক বিভাগকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা কেন্দ্রের আশেপাশে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন  টেকনাফে গহীন পাহাড় থেকে রক্তাক্ত তিন মরদেহ উদ্ধার